ঘরের মেঝে খুঁড়ে মিললো বৃদ্ধের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ০৮:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩২

নিখোঁজের চার দিন পর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রশীদ ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গত ১০ অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। টিনের ঘরে তিনি একাই থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেওয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ প্রবেশ করেনি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেওয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদের লাশ উদ্ধার করা হয়। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম