নৌকার জনসভায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৩:২২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩:২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জনসভায় হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার বালিগাও বাজারে এই ঘটনা ঘটে। এতে নৌকার মনোনীত প্রার্থী চেয়ারম্যান শামসুল হক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. কাদির ও ইনসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, বালিগাও বাজারে শামসুল হকের নির্বাচনি জনসভা চলছিল। এ সময় পার্শ্ববর্তী গ্রামের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের সমর্থকরা হামলা-ভাঙচুর শুরু করে। হামলা চলাকালে শামসুল হকের দিকে চেয়ার ছুড়ে মারে। এ সময় চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে চেয়ারম্যানসহ আহতদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, তার নাম ব্যবহার করে তৃতীয় কোনও পক্ষ এই হামলা চালাতে পারে।

এদিকে শামসুল হক বলছেন, নির্বাচনে ক্ষতির জন্য হারুন অর রশিদের লোকজন জনসভায় হামলা ও ভাঙচুর চালিয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের