পুলিশ তদন্ত কেন্দ্রে আ.লীগ কর্মীদের হামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৬:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৪১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলো- উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (২০) ও একই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের দানেশ মণ্ডলের ছেলে মোর্শেদ (৪০)।

পুলিশ তদন্ত কেন্দ্রে হামলায় ছয় জন আহত

স্থানীয়রা জানায়, স্থানীয় এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের লোকজন বৃহস্পতিবার রাতে তারাকান্দি এলাকায় আতশবাজি উৎসব করে। শুক্রবার সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার করতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। পুলিশ এতে বাধা দিলে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় মোর্শেদকে আটক করে পুলিশ। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। 

তদন্ত কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দিলে ওপর দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফসহ অন্তত ছয় পুলিশ আহত হন। আহত অন্যরা হলেন-এসআই শফিউল আলম সোহাগ, এসআই সুলতান মাহমুদ, এএসআই মেহেদী হাসান, কনস্টেবল খোকনুজ্জামান ও সোলায়মান। 

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, এ ঘটনার সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। তাকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।

জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান, সার কারখানায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি