যমুনা নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

জামালপুর প্রতিনিধি 
০৫ জুন ২০২২, ১৬:৫৬আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:৫৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডের ভেতরে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও দুই জন নিখোঁজ হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার ফুলছুড়ির ফুটানি এলাকায় যমুনা নদী থেকে বালু তুলে পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ শ্রমিকরা হলেন পাথর্শী ইউনিয়নের শশাড়িবাড়ি খানপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে হুমায়ুন (৪০) ও একই গ্রামের মৃত বকুলের ছেলে শাহেব আলী (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার আবুল কালাম, শাজাহান, ভিক্কু, হুমায়ুন ও শাহেব আলী যমুনা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালে তারা বালু তুলে মোরাদাবাদঘাটে যাওয়ার পথে বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়।

উদ্ধার শ্রমিক আবুল কালাম আজাদ বলেন, ফুটানি এলাকা থেকে বালু তুলে টিনেরচর এলাকায় পৌঁছালে বাল্কহেডটি ডুবে যায়। পরে সাঁতার কেটে আমি, শাজাহান ও ভিক্কু তীরে উঠে আছি। কিন্তু হুমায়ুন ও শাহেব আলী উঠতে পারেনি। তারা নিখোঁজ রয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ঠিক কোন স্থানে বাল্কহেডটি ডুবেছে তা নিশ্চিত করে বলতে পারছে না শ্রমিকরা। এজন্য নিখোঁজদের উদ্ধারে দেরি হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী