নিথর দেহে মায়ের কাছে ফিরলেন মাসুদ

জামালপুর প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৯:৫৩আপডেট : ০৯ জুন ২০২২, ২১:০৫

সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা। এ ঘটনায় মা জমিলা বেগম আহাজারি করে বলেছিলেন, ‘আমার বাবারে কেউ আইনা দেও, আমি দেখমু। বাবা তো আর আমারে মা মা কইরা ডাকবো না।’ অবশেষে বৃহস্পতিবার (৯ জুন) সকালে মায়ের কাছে ফেরেন মাসুদ। তবে নিথর দেহের মাসুদকে দেখে মায়ের আহাজারিতে কেউ চোখে পানি ধরে রাখতে পারেননি। 

‘বাবাতো আর টেহা পাডাইবো না’ 

স্বজনরা জানান, ভোর ৬টার দিকে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বয়সিং গ্রামে মাসুদের মরদেহ পৌঁছে। পরে সকালে বাড়ির উঠানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তার মা-বাবা, স্ত্রী-সন্তানের আহাজারিতে সবার চোখে পানি আসে। মাসুদ রানা (৩৫) বয়সিং গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। 

 এর আগে শনিবার, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে মাসুদ গুরুতর দগ্ধ হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিন চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুন) রাতে তিনি মারা যান। 

কৃষক দম্পতি খলিলুর রহমান ও জমেলা বেগমের তিন ছেলের মধ্যে সবার বড় মাসুদ রানা। ৫ বছর প্রবাস জীবন কাটিয়ে তিনি ২০১৫ সালে দেশে ফেরেন। পরে কনটেইনার ডিপোর একটি কোম্পানিতে গাড়িচালকের চাকরি নেন তিনি। 

মাসুদের দুই বছর বয়সী এক ছেলে এবং সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। স্ত্রী সুমি আক্তার ও দুই সন্তান নিয়ে সীতাকুণ্ডে একটি বাড়িতে ভাড়া থাকতেন মাসুদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অকূল পাথারে পড়েছে পরিবারটি। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ