প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে গিয়ে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ০৩:০১আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৩:০১

জামালপুরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মুসলমান যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আকাশ (২২) জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিস আজ বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ বলেন, ‘সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিজর্সন দিতে যায় সনাতন ধর্মাবলম্বী লোকজন। ওই অনুষ্ঠানে যোগ দেন আকাশ ও তার বন্ধুরা। বিসর্জনের আগ মুহূর্তে আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে যায় আকাশ।’ এসময় তারা মদ্যপ ছিলেন বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধু-বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান আকাশ প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে। 

জামালপুর থানার ওসি কাজী শাহ নেওয়াজ ইমন জানান, লাশ উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি