পুলিশ ও আ.লীগের মামলায় বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২০:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:৫৮

নেত্রকোনার মদনে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের দুই মামলার বিএনপির ৭৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ( ৩১ অক্টোবর) নেত্রকোনা জেলার আমলি আদালত-১ এর বিচারক মঞ্জুরুল হক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল হক কিরণ।

মদন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চাঁনগাও ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর  বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রাসেল রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান আকন্দ হিমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন কবিরসহ ৭৩ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে,  গত ৩১ আগস্ট সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলের জন্য চাঁনগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হন। বিএনপির নেতাকর্মীদের দেখে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকলে দু-পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে ওসিহ আওয়ামী লীগ ও বিএনপির ১৭ নেতাকর্মী আহত হন। পরে পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দেবাশীষ দত্ত বাদী হয়ে বিএনপির ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

অপর দিকে ওই ঘটনায় আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। দুই মামলায় বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে আসেন। সোমবার নেত্রকোনা আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত ৭৩ জন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। 

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের