চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৫:৪৪আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯:২২

ছুরিকাঘাতে আহত ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আনিছুর ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এ ছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।

গত ২৬ মার্চ বিকালে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় লেলিন মিয়া নামের এক ব্যক্তি নিহত আনিছুরকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। 

নিহতের পরিবারের অভিযোগ, আনিছুর দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। লেলিন একই এলাকার বাসিন্দা। প্রায়ই আনিছুরের কাছে চাঁদা চাইতেন লেলিন। ঘটনার দিনও চাঁদা চান লেলিন। টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করেন লেলিন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলার গত ২৮ মার্চ লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস