একজনকে বাঁচাতে আরেকজনের ঝাঁপ, দুই জনেই লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মে ২০২৩, ০২:৪৩আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৪৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলো-উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪)। এর আগে বিকাল ৪টার দিকে মরিচারচর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয় ওই দুই কিশোর।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। বিকালে গোসলে নেমে পৃথিবীকে ডুবে যেতে দেখে বাঁচাতে ঝাঁপ দেয়। এতে সেও নিখোঁজ হয়। এরপর থেকে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতে দুই জনের লাশ উদ্ধার করা হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী