জুমা পড়িয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবা, পথে প্রাণ গেলো দুজনের

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ২২:৫৯আপডেট : ২৩ জুন ২০২৩, ২২:৫৯

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় বাইক আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ভুক্তভোগী ৪০ বছর বয়সী নিহত বাবা ঘাটাইল এলাকার কোনও একটি মসজিদের খতিব ছিলেন। জুমার নামাজ পড়িয়ে আট বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন। পথিমধ্যে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মারা যান। 

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ নিয়ে ফিরছে। নিহতদের বাড়ি গাজীপুরে হতে পারে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী