এমপি মনোনয়ন পেলে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণা আ.লীগ নেতার

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৪

ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জালাল উদ্দিন মাস্টার নৌকা প্রতীক পেলে স্থানীয় সাংবাদিকদের একটি করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চলছে নানা আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নান্দাইল প্রেসক্লাব চত্বরে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

ওই ভিডিওতে জালাল উদ্দিন মাস্টার বলেন, ‘আমি ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সাংবাদিকদের মাঝে একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। যাতে করে নান্দাইলের সকল সাংবাদিকরা একই কলোনিতে বসবাস করতে পারে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে পারে।’

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ, ঘর নির্মাণ, গরিবদের মাঝে অর্থ বিতরণ করে আসছি। এমপি হই আর না হই নান্দাইলের জনগণের মাঝে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাবো।’

ফ্ল্যাট দেওয়ার বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘উপজেলায় যারা প্রকৃত সাংবাদিক আছেন তাদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছি। জালাল উদ্দিন ট্রাস্টের অর্থায়নে এই ফ্ল্যাট করে দেওয়া হবে।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জালাল উদ্দিন মাস্টার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করতে পারে এমন পর্যায়ের নেতৃত্বে নেই। তিনি আবোল-তাবোল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

জানা গেছে, জালাল উদ্দিন মাস্টার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মাওলানা আবু রায়হান আবদী, নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজ কাঞ্চন রেজা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বিএসসি আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এমজে সাদেক প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের