স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে যাওয়া ৪ সাংবাদিকের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭

সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন চার সাংবাদিক। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন- দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেয়। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করে। তাদের হামলায় রক্তাক্ত জখম হয়েছি আমরা চার জন। পরে স্থানীয় এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে। 

নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন বলেন, হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম আমাদের ওপর ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তার নির্দেশে হামলা হয়েছে। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনা আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম