ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জামালপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ডা. মুরাদ হাসানসহ সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া দুই জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিক মাহদী ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, ছানোয়ার হোসেন বাদশা, অধ্যক্ষ আব্দুর রশিদ মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা ও বিএনএফ’র প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, জামালপুর-৪ আসনে দুই জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মনোনয়ন পৃথক দুটি কারণে বাতিল ঘোষণা করা হয়। বাকি সাত জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
সর্বশেষ খবর
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে