ময়মনসিংহে বন্যা পরিস্থিতি

দুই উপজেলার ১৫ হাজার হেক্টর ধানক্ষেত পানির নিচে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৫

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এতে দুই উপজেলায় আবাদ করা আমন ধানের জমি পানিতে ডুবে আছে। সাত দিনের বেশি সময় পানির নিচে থাকলে আবাদ করা আমন ধান গাছ ক্ষতির মুখে পড়বে।

ময়মনসিংহ কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে হালুয়াঘাট উপজেলায় সাত হাজার ৬০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। অপরদিকে ধোবাউড়ায় আমন ধানের আবাদ হয়েছে সাত হাজার ৫০০ হেক্টর জমিতে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শুক্রবার দুপুরের পর থেকেই এই দুই উপজেলার পুরোটাই বন্যাকবলিত হয়ে পড়ে। ফলে ওই দিন থেকেই দুই উপজেলার আবাদ করা আমন পানির নিচে রয়েছে।

হালুয়াঘাটের ঘোষগাঁও গ্রামের কৃষক আলী হোসেন জানান, সুদে টাকা ধার করে চলতি মৌসুমে দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছেন। ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছিল। হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বন্যা হয়ে ধান পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে। গত তিন দিন ধরে পানির নিচে আছে। সাত দিনের বেশি সময় পানির নিচে থাকলে ধান গাছ ক্ষতির মুখে পড়বে। ধান ঘরে ওঠাতে না পারলে সুদে নেওয়া টাকা কীভাবে ফেরত দেবেন- এই নিয়ে চিন্তিত আলী হোসেন।

তিনি আরও জানান, তার মতো অনেক কৃষকই সুদে টাকা নিয়ে আমনের আবাদ করেছেন। প্রত্যেকের জমি এখন পানির নিচে। এভাবে হঠাৎ বন্যা হবে এমন ধারণা তাদের ছিল না। এ জন্য কোনও প্রস্তুতিও ছিল না।

হালুয়াঘাটৈর নড়াইল গ্রামের কৃষক সালাম মিয়া জানান, উপজেলাজুড়ে বন্যায় আমন ধান সম্পূর্ণ ক্ষতির মুখে পড়েছে। বেশি সময় ধরে পানির নিচে ধান গাছ তলিয়ে থাকলে ক্ষতিগ্রস্ত হবে। আমন ধান ঘরে তুলতে না পারলে কৃষক খাদ্য সংকটে পড়বে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাসরিন আক্তার বানু জানান, হঠাৎ বন্যায় দুই উপজেলার ফসলি জমি পানির নিচে নিমজ্জিত। বেশি দিন পানির নিচে থাকলে আমন ধান গাছ পচে ক্ষতির মুখে পড়বে। কৃষকের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কৃষককে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার