ঢাকায় সেনাবাহিনীর গাড়িতে ‘আগুন দেওয়া’ তরুণকে নেত্রকোনা থেকে আটক

নেত্রকোনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৪আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৪

ঢাকার কাফরুল থানা এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে এক তরুণকে নেত্রকোনা থেকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৯ অক্টোবর) গভীর রাতে জেলার কেন্দুয়া পৌর শহরের পশ্চিম সাউদপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম রায়হান মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে জেলার মদন সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রায়হান মিয়ার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলা রয়েছে। তিনি ঢাকার কাফরুল থানা এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত। সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন এবং র‍্যাব কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে শনিবার রাতে তাকে নেত্রকোনার কেন্দুয়া থানাধীন পশ্চিম সাউদপাড়া থেকে আটক করা হয়।

আটক রায়হান গত ৩১ অক্টোবর কাফরুলে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের