ইসলামপুরের বহিষ্কৃত মেয়র আ.লীগ নেতা কাদের সেখ গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের দেওয়ানপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আব্দুল কাদের সেখকে রবিবার দুপুরে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুরের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক
সম্পাদক হাফিজুর রহমান। আব্দুল কাদের এই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কাউন্সিলরদের অনাস্থার পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল বহিষ্কার হন টানা তিনবারের এই মেয়র।

/এএম/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার