ভারতের ‘প্রেম’ শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে না: প্রিন্স

নেত্রকোনা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘হাসিনার সঙ্গে প্রেম বলেই ভারত এখনও বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি। হাসিনাজি ভারতকে যা দিয়েছে সে কারণে ভারত চিরদিন নাকি তাকে মনে রাখবে। ভারতের প্রেম শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে না।’

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা শহরের কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারতের জনগণের সঙ্গে প্রেম করতে চায়, বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা করতে চায়। সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে তারা কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সঙ্গে?’

জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান