৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৪:৩৭ আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৪:৩৭

শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী চান মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ ভাষ্যমতে, নির্যাতনের শিকার শিশুটি ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী এবং তাদের মধ্যে দাদা-নাতনির সম্পর্ক। শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে সামছুল হকের ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

এ সময় শিশুটি চিৎকার করতে শুরু করলে চান মিয়া তাকে শান্ত করার জন্য ২০ টাকা দেন। অস্বাভাবিক শব্দ শুনে শিশুটির মা ভুট্টাক্ষেতে যান। সেখানে তিনি দেখেন চান মিয়া দৌড়ে পালাচ্ছেন আর তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঘটনাটি চাপা দিয়ে আপসের চেষ্টা করেন। কিন্তু শিশুটির পরিবার তা প্রত্যাখ্যান করে। শিশুটির বাবা নকলা থানায় শনিবার রাতেই লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই রাতেই চান মিয়াকে গ্রেফতার করে।

রবিবার (৯ মার্চ) সকালে গ্রেফতার চান মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমরা পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণের খবর পাই। থানায় গত রাতে মামলা হওয়ার পর আমরা অভিযান চালিয়ে সেই রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করি এবং রবিবার তাকে আদালতে প্রেরণ করি।’

তিনি আরও জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার