বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় আধার কার্ডসহ দুই বাংলাদেশি যুবক গ্রেফতার   

জামালপুর প্রতিনিধি   
১৭ এপ্রিল ২০২৫, ২১:১০ আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২১:১০

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজারটিলা এলাকার সীমান্তবর্তী পিলারের নিকট তাদের গ্রেফতার করেছে জামালপুর-৩৫ বিজিবির সাতানীপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজিবির হাতে গ্রেফতাররা হলেন- ভোলা জেলার সদর উপজেলার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশি যুবক বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর-৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশি। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ২টি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় ওই দুই জনকে হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে গ্রেফতার দুই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বিকালে তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার