১৪ দিন ধরে নিখোঁজ যুবদল নেতা, ফিরে পাওয়ার দাবিতে বিএনপির বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৬:০৬ আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬:০৬

গত ১৪ দিন ধরে নিখোঁজ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন যুবদলের সদস্য রফিকুল ইসলাম শামীমকে (৩০) অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌর শহরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এতে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সাধারণ সম্পাদক মজিনুর রহমান ভূঞা মজনুসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য দেন ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, ‘নিখোঁজের ১৪ দিন হয়ে গেলেও আমরা আমাদের নেতা শামীমের কোনও সন্ধান পাচ্ছি না। তাই আমরা তাকে ফিরে পেতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের নেতা শামীমকে খুঁজে বের করতে সক্ষম হবে।’

তবে পরিকল্পিতভাবে যুবদল নেতা শামীমকে গুম করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আক্কাস মিয়ার ছেলে রফিকুল ইসলাম শামীম গত ২ জুলাই দিনগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মডেল বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে যাননি। এ ঘটনার পরদিন ৩ জুলাই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করা হয়। এরই মধ্যে গত ৫ জুলাই রাতে স্থানীয় গৈচাসিয়া এলাকার একটি খাল থেকে নিখোঁজ শামীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও শামীমের কোনও সন্ধান করতে পারছে না পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার