খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৬, ১৯:০৫আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:০৭

খুলনা তিন দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় চলা পরিবহন ধর্মঘট সোমবার সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈঠকে খুলনার সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে আলোচনায় পরিবহন মালিক শ্রমিকদের ৩ দফা দাবি সরকারের কাছে উপস্থাপনের মাধ্যমে সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ৩ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। রবিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলার কথা ছিল।

আরও পড়ুন: রংপুর ও দিনাজপুরে সক্রিয় জেএমবির কিলিং মিশন 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়