১৬ জেলে নিয়ে পিরোজপুরে ট্রলার নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৭:৫০আপডেট : ২১ মে ২০১৬, ১৭:৫০

পিরোজপুর পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলারটিতে মালিক, জেলে, মাঝিসহ ১৬ জন ছিলেন।  
পিরোজপুরের পাড়েরহাট মৎস্যজীবী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা আকন জানান, ৭/৮ দিন আগে পাড়েরহাটের মাছ ব্যবসায়ী মনির গাজী তার এফবি রিপা ট্রলারে ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় তাদের সঙ্গে আরও তিনটি ট্রলার বঙ্গোপসাগরে যায়। মোস্তফা  আকন বলেন, ঘূর্ণিঝড় রোয়ানু’র খবর পাওয়ার পর আমরা অন্য তিনটি ট্রলারের খোঁজ পেলেও  শনিবার দুপুর ২টা পর্যন্ত এফবি রিপা  ট্রলারটির  খোঁজ পাইনি।
ট্রলারটিতে থাকা ১৩ জনের নাম জানা গেছে। এরা হলেন  ট্রলার মালিক মনির গাজী ও তার ভাই ইমাম গাজী। অন্যরা হলেন আতিকুল, সহিদুল, রেজাউল, রিসান, রবিউল, বশির, আরিফুল, রিয়াজ, নিয়াজ, উজ্জল ও আদম।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ জানান, নিখোঁজ ট্রলারটির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে রোয়ানু, নিহত ৯

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়