বশেমুরবিপ্রবিতে ‘সচেতন শিক্ষক সমাজে’র ১৬ দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

১৬ দফা দাবি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) সচেতন শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে ১৬ দফা দাবি পেশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমান ও ইংরেজি বিভাগের শিক্ষক কাজী মসিউর রহমানসহ ১০ জন শিক্ষক এই দাবি  জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুরুদ্দীন আহমেদের কাছে দাবিগুলো হস্তান্তর করা হয়।

মো. নুরুদ্দীন আহমেদ জানান, সচেতন শিক্ষকের ব্যানারে ১৬ দফা দাবি সম্বলিত চিঠিটি তিনি বৃহস্পতিবার হাতে পেয়েছেন। এটি তার দফতরে রয়েছে। তবে বিশ্বদ্যালয় বন্ধ থাকায় তিনি তা ভিসিকে দেখাতে পারেননি।

দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উদ্দেশ্য করে জারি করা সব অন্যায্য কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা। বিগত সময়ে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানশিপের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা দ্রুত সংশোধন করা এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দেওয়া। সব বিভাগেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্ল্যানিং কমিটি গঠন নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রমোশন বিধিমালা সংশোধন ও সবার জন্য সমান প্রয়োগ নিশ্চিত করা এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে শর্ত পূরণের তারিখ থেকেই কারর্যকর করা। বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক, প্রশাসনিক পদ ও আবাসিকতাসহ বৈধ সুযোগ প্রদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনাগুলো সংশোধন করা এবং ভবিষ্যতে সব ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুযায়ী বণ্টন নিশ্চিত করা।

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী