সুখবর পেলো নাটোরবাসী

নাটোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ২৩:১০আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২৩:১০

কুড়িগ্রাম এক্সপ্রেস অবশেষে কুড়িগ্রাম-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নাটোরে যাত্রাবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নাটোরে থামবে এই টেন দুটি। এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ২৩ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি হয়। আদেশে স্বাক্ষর করেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পশ্চিম) আব্দুল আওয়াল। নাটোর স্টেশন কর্মকর্তা অশোক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে যাত্রাবিরতি করতো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর স্টেশনে ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ও ৭৯৮/৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস এবং জয়পুরহাট স্টেশনে ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অফিশিয়াল স্টপেজ দেওয়া হয়েছে যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, এ সংক্রান্ত চিঠি না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল নাটোরবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ ও দাবি জানিয়ে আসছিলেন।

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা জালাল উদ্দীন ও রানা জানান, এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।

/এমআর/
সম্পর্কিত
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
সর্বশেষ খবর
রাতের সাফারিতে যে ৬টি কাজ কখনোই করা উচিত নয়
রাতের সাফারিতে যে ৬টি কাজ কখনোই করা উচিত নয়
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রান্নাঘরে বসেই চিনুন ভেজাল খাবার
রান্নাঘরে বসেই চিনুন ভেজাল খাবার
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট