চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এলাকাছাড়া!

ঝালকাঠি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২৩:২৩আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০০:৩৩

চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এলাকাছাড়া! ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এলাকাছাড়া হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেললনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এবং তার মা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন জানান, এমাদুল হক মনিরের হুমকির কারণে তারা বাড়িতে থাকতে পারছেন না। থানায় মামলা করেও কাজ হয়নি, বাধ্য হয়ে সাহায্য চেয়েছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর কাছে।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ভুক্তভোগীর মা জানান, মামলা দায়েরের পর থেকে উপজেলা চেয়ারম্যান মনির, সহযোগী মিঠু সিকদার এবং তাদের সন্ত্রাসী বাহিনী গ্রামের বাড়িতে গিয়ে স্বাক্ষীদের হুমকি দিচ্ছে। তাদেরকে এলাকাছাড়াসহ খুনের হুমকি দিচ্ছে। ফোনে কল দিয়ে মামলা তুলে না নিলে এসিড নিক্ষেপ এবং মা-মেয়েকে গুম করার কথা বলছে।

এদিকে শনিবার (২৯ আগস্ট) ধর্ষণ মামলা হওয়ার চার দিন পর কাঠালিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরের পক্ষে কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলনে করেন। এই সময় ‘ভিক্টিম ব্লেমিং’ এবং ভুক্তভোগীর বাবার নামে মিথ্যা অভিযোগ করা হয় বলে জানায়, ওই নারী।

প্রসঙ্গত, ধর্ষণের পর ভুয়া বিয়ে এবং অতপর সামাজিক স্বীকৃতি না দেওয়ার অভিযোগ করে গত ২৫ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন ভুক্তভোগী।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের