বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় পুলিশ রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতারকৃত চার জন হলো কুষ্টিয়া সদর উপজেলার জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষক ও জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আল আমিন (২৭) ও পাবনার আমিনপুর উপজেলার দিয়াড় বামুন্দি এলাকার আজিজুল মণ্ডলের ছেলে মো  ইউসুফ আলী (২৬)। অন্য দুজন হলো একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমসের মৃধার ছেলে মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (গোলাবাড়িয়া) এলাকার মো. সামছুল আলমের ছেলে মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় পুলিশ রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, গতকাল শেষ রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আটক করা হয়। বর্তমানে তাদের চার জন পুলিশের হেফাজতে রয়েছে। আমরা আশা করি এই চার জনের কাছে যথেষ্ট তথ্য আমরা পাবো। ইতোমধ্যে কিছু তথ্য আমাদের কাছে আছে। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

প্রসঙ্গত, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনও একসময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা। ২০০৩ সালে শহরে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এখানে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে কুষ্টিয়া পৌরসভা। এরপর থেকে এটি শাপলা চত্বর হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি শাপলার ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ।

আরও পড়ুন...
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিষয়ে যে তথ্য পেয়েছে পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্র শিল্পী-কুশলী

ভাস্কর্য ভাঙা কোনও আলেমের দায়িত্ব নয়: মাওলানা আশরাফ

ভাস্কর্যবিরোধীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে: ব্যারিস্টার সুমন

ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাসদের বিক্ষোভ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করলে প্রতিহতের নির্দেশ ছাত্রলীগের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা: আলেমদের সতর্ক হওয়ার আহ্বান গাণির

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধু এভিনিউ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে ববিতে মানববন্ধন

সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীরা (ভিডিও)

অনেক হয়েছে, এবার থামুন: ওবায়দুল কাদের

রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী