বগুড়া সদর আসনের উপনির্বাচনে তারেক রহমান মনোনয়নবাণিজ্য করেছেন, দাবি নানকের

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৮:৪৩আপডেট : ১৬ জুন ২০১৯, ১৮:৫২

প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপির বহিরাগত প্রার্থীর অনেক টাকা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি দাবি করেন, ‘টাকা আছে বলেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর এ মনোনয়নবাণিজ্য করেছেন তারেক রহমান।’

নানক রবিবার (১৬ জুন) বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন। উপনির্বাচন উপলক্ষ্যে জেলা যুবলীগ এ সভার আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘আওয়ামী লীগের প্রার্থী এসএমটি জামান নিকেতা বিজয়ী হলে শেখ হাসিনার, সততার ও বগুড়ার জয় হবে। আর তিনি পরাজিত হলে কালো টাকার জয় এবং সততার পরাজয় হবে। এ নির্বাচন অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম বগুড়াবাসীর ভোট নিয়ে সংসদে না গিয়ে বিশ্বাস ঘাতকতা করেছেন। বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ভোটারদের বলছেন, ‘তাকে ভোট দিলে খালেদা জিয়া মুক্তি পাবেন; তারেক রহমান দেশে ফিরে আসতেন পারবেন।’ তবে, শুধু বগুড়াবাসী কেন পুরো উত্তরাঞ্চলবাসী ভোট দিলেও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা নেই। আর সৎ সাহস থাকলে পালিয়ে যাওয়া তারেক রহমান দেশে ফিরে আসুক।’’

সভায় বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় প্রতিনিধি সভাটি উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘‘শুধু ‘সেলফিলীগ’ হলে চলবে না। আগামী ২৪ জুন সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে মানুষের ঘরে-ঘরে গিয়ে ভোট চাইতে হবে।’’

 

/এনআই/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি