মেছোবাঘটিকে ছেড়ে দেওয়া হবে

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ২২:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২৩:৩৬

আটককৃত মেছোবাঘ নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সোনাপাতিল গ্রামে একটি মেছোবাঘের ছানা উদ্ধার করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে, মায়ের কাছ থেকে দিকভ্রান্ত ওই ছানাটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে।

তবে প্রাণীটিকে শনাক্তকরণে সৃষ্টি হয়েছে নানা মত। কেউ বলছেন এটি মেছোবাঘ, কেউ বা বলছেন গন্ধগোকুল। আবার কেউ এটাকে খাটাশ বললেও কেউ বলছেন স্মল ইন্ডিয়ান সিভেট। খবর পেয়ে পরিবেশকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের ধারণা এটি মেছোবাঘের ছানা। তবে প্রাণীটি অবমুক্ত করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ইউএনও।

সোমবার (২৪ আগস্ট) সকালে ওই প্রাণীটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মী ফজলে রাব্বি ও রাজু আহমেদ জানান, সকালে প্রাণীটি দেখতে পান গ্রামবাসী। এরপর এটিকে কৌশলে আটকে ফেলেন তারা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান, প্রাণীটি মাংসাশী। ইঁদুর, বিড়াল, মাছসহ বিভিন্ন প্রাণী খেয়ে জীবনধারণ করে। সাধারণত এসব প্রাণী ঝোপঝাড় ও জঙ্গলে বাস করে। মাঝে মাঝে এদের নদী ও পুকুর পাড়েও দেখা যায়। এরা মানুষদের ভয় পায়, তাই লোকালয়ে আসে না। মানুষকে কামড়ায়ও না। পরিবেশের জন্য উপকারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, বন্যার কারণে চারদিক ডুবে যাওয়ায় খাবারের খোঁজে ওই শাবকটি হয়তো লোকালয়ে চলে এসেছে। ধারে-কাছে তার মা থাকতে পারে। এজন্য স্থানীয় ঝোঁপঝাড়ের পাশে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।  

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
১৪৪ ধারা জারির মাইকিং করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?