নওগাঁ-৬ উপনির্বাচন, নৌকার পক্ষে র‌্যালি

নওগাঁ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮

নির্বাচনী র‌্যালি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাণীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি রাণীনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় র‌্যালিতে অংশ নেয়, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়’সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালি শেষে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, এই আসনের উন্নয়নসহ সারা দেশের সার্বিক উন্নয়নে এলাকাবাসী খুশি হয়ে বারবার নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন। আগামী ১৭ অক্টোবর দিনব্যাপী উপনির্বাচনেও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোটাররা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাকরি। রাণীনগর-আত্রাই উপজেলার উন্নয়ন আর জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আমার অবস্থান শক্ত থাকবে। এলাকাবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করে যাবো। 

/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের