মেয়র আব্বাস তিন দিনের রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩০ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যের ঘটনায় গ্রেফতার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর আলীর তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার রিমান্ড শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল পৌনে ১টার দিকে আব্বাসকে নিয়ে আদালত চত্বরে পৌঁছায় পুলিশের একটি দল। এরপর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত-২ এর পিপি অ্যাডভোকেট মোসাব্বির ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অ্যাডভোকেট মোসাব্বির ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কি-না বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশনা দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রাজধানীর একটি হোটেল থেকে র‍্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে। পরে গত ২ ডিসেম্বর র‍্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়। 

সেদিন সকালে আব্বাসকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুল মোমিনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি এজাহার জমা হলেও, একটি মামলা হিসেবে গণ্য হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। মেয়র পদেও আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।

/এসএইচ/
সম্পর্কিত
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার