আপত্তিকর পোস্ট দেওয়ায় ৭ বছরের জেল, লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:১৫

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীর করা মামলায় এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচার মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুবুল আলম ওরফে মিলন মাহবুব। জয়পুরহাট সদর উপজেলার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা তিনি। সাত বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে। 

তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই মামলা করেছিলেন রেজাউন নবী মঞ্জু নামের এক প্রকৌশলী।

মামলার বাদী রেজাউন নবীর বাড়ি জয়পুরহাট সদরের জামিয়ার বাগান এলাকায়। ২০১৭ সালের ৮ মার্চ জয়পুরহাট থানায় মাহাবুবুলের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আসামি মাহাবুবুল তার ফেসবুক আইডিতে রেজাউন নবীকে নিয়ে একটি পোস্ট দেন। এতে তার সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখা হয়। এর পরিপ্রেক্ষিতে রেজাউন নবী থানায় মামলা করেন। আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেন। 

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের