চাঁপাইনবাবগঞ্জে করিমনে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১২:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২:২৮

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

নিহতরা হলেন- আলীনগর ভুতপুকুর এলাকার মৃত. গরীবুল্লাহর ছেলে ফুলচান ও একই এলাকার মৃত. রইস উদ্দিনের ছেলে শেহের আলী এবং আমনুরা কেন্দুল এলাকার মনিক চাঁদের ছেলে নাইমুল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, সকালে মাছ বিক্রি করে করিমন যোগে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেল লাইনে করিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যান। 

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই ও ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, আইনানুগ ব্যবস্থা শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তবে দুর্ঘটনার কারণ হিসেবে স্টেশন মাস্টার শহীদুল আলম জানান, ঘটনাস্থলের অদূরেই আলীনগর এলাকায় একটি রেলক্রসিং এবং সাইনবোর্ড দেওয়া রয়েছে। তবে কোনও লোকবল বা গার্ড নিয়োগ না থাকায় রেলক্রসিংটি অরক্ষিতস। এতে সাধারণ মানুষ পারাপারের সময় সাবধানতা অবলম্বন না করায় দুর্ঘটনা ঘটছে।  

 চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রেনটি স্টেশন ত্যাগ করার সময় করিমনের চালক রেলক্রসিং ওভারটেক করতে চান। এ সময় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি প্রত্যক্ষদর্শীরাও এমনটি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন এর আগেও আলী নগর এলাকায় রেল পারাপারের সময় একাধিক দুর্ঘটনা ঘটছে। এছাড়া রেলক্রসিং এলাকাটি অরক্ষিত এবং নিয়মিত গার্ড না থাকায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এদিকে লাশগুলো ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

/টিটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি