মির্জা ফখরুলকে জিনে ধরেছে: তথ্যমন্ত্রী

নাটোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিনে ধরেছে। কাউকে জিনে ধরলে সে বারবার একই কথা বলে। ঠিক তেমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দিকে তাকাচ্ছেন, শুধু আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন। এর বাইরে তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না।’

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটোর জেলা শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম এ সম্মেলন চলছে।

হাছান মাহমুদ বলেন, ‘শনিবার ভ্যারিফায়েড ফেসবুকে পেজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির সবাই আওয়ামী লীগের। অথচ তারা সাংবিধানিক পদধারী। আবার বিএনপির সঙ্গে সুর মিলিয়েছে এক এগারোর সুবিধাভোগীরা। তারাও এখন সরব হয়েছে। তারা মাঝে মাঝেই এসি রুমে বসে জনগণকে নসিহত করছে। এটা শুভ লক্ষণ নয়।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা এখন আওয়ামী লীগের দুর্নীতি খুঁজছে, অথচ তাদের আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ দেশকে যখন এগিয়ে নিচ্ছে বিএনপি তখন গুজব, অপপ্রচার ও অপরাজনীতিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা দুনিয়া থেকে করোনার টিকা নিয়ে এসে জনগণকে দিতে চাইলেন তখনও বিএনপি বললো, ওই টিকা দিলে জনগণের ক্ষতি হবে। অথচ পরে ফখরুল, রিজভীও গোপনে টিকা নিলেন। আবার পদ্মা সেতু করার কথা শুনে খালেদা জিয়া বললো, এই সরকার কখনও ওই সেতু করতে পারবে না। অথচ কাজ শেষ। এখন উদ্বোধনের অপেক্ষা মাত্র।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯.৫৯ ভাগ। ৭৪-৭৫ সালে দেশে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয় ১০ হাজার মেট্রিক টন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পিছিয়ে থাকা দেশের উন্নয়ন প্রবৃদ্ধি আবারও আটের ঘরে নিয়ে এসেছেন।’

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কেন্দ্রীয়, পাবনা, রাজশাহী ও নাটোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী