পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৮:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮:২৪

রাজশাহীতে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে কলেজছাত্রকে অপহরণ, প্রাণনাশের হুমকি ও পুলিশ পরিচয়ে চাঁদা আদায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদফতর কনফারেন্স কক্ষে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বৌ বাজারের মাসুম শেখ (৩৮), রামচন্দ্রপুর মিরেরচকের আশিক আলী (২৩), মুনতাসির আলী সিয়াম (২৯), কেদুর মোড় বৌ বাজারের পলাশ (২৭) এবং চারঘাট থানার হলিদাগাছী খুদির বটতলার শরিফা আক্তার সাথী (২৭)।

এ সময় আসামিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া নগদ অর্থ, জিআই পাইপ, চাকু, ওয়াকিটকি, পুলিশ লেখা ও পুলিশের মনোগ্রাম সংবলিত দুটি হোন্ডার আইডি কার্ড উদ্ধার হয়।

পুলিশ জানায়, আকাশ (ছদ্মনাম) রাজশাহী কোর্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ইউনিলিভার পিয়রইট কোম্পানি রাজশাহী শাখায় চাকরি করেন। বাসাভাড়া নেওয়ার জন্য ‘রাজশাহী বাসা ভাড়া’ নামক একটি ফেসবুক পেজে পোস্ট দেন। শরিফা আক্তার সাথী আকাশকে ফোন দিয়ে বলেন, রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশে তার মায়ের বাসায় এক কক্ষের একটি ভালো বাসা আছে। 

গত ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় আকাশ রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শরিফাকে ফোন দেন। তাকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ায় একটি বাড়ির নিচতলা নিয়ে যান। সেখানে বাসার চারপাশ দেখার সময় শরিফা কৌশলে রুমের দরজা আটকে পলাশকে জড়িয়ে ধরেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতারক চক্রের চার জন রুমের মধ্যে প্রবেশ করে। তারা শরিফার সঙ্গে ওই ছাত্রের ছবি তোলে। এরপর তাকে থাপ্পড়, হুমকি ও ফেসবুকে ছবি ছেড়ে দেওয়াসহ পুলিশ পরিচয়ে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার কাছ থাকা নগদ ও বিকাশের মাধ্যমে মোট ১৪ হাজার ৯০০ টাকা মুক্তিপণ আদায় করে তারা। 

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, এ ঘটনায় ডিবি পুলিশের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী কলেজছাত্র। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নির্ণয় করে ১৮ এপ্রিল রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি