ম্যাংগো স্পেশালে ঢাকায় গেলো ৩২ হাজার কেজি আম

রাজশাহী প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১২:১৮আপডেট : ১৪ জুন ২০২২, ১২:১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাজশাহীসহ ১৩টি স্টেশন থেকে প্রথম দিন মোট ৩২ হাজার ৩৯০ কেজি আম নিয়ে ঢাকায় গেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

সোমবার (১৩ জুন) বিকাল ৪টায় ট্রেনটি রহনপুর স্টেশন থেকে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী স্টেশনে ফিতা কেটে ও পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রেলওয়ে সূত্র জানায়, রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় এবং রাজশাহী থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে এই ট্রেন ছেড়ে যাবে। সোমবার প্রথম দিন ট্রেনে রহনপুর স্টেশন থেকে দুই হাজার ৬৭৫ কেজি, নাচোল থেকে ২৮০ কেজি, নিজামপুর থেকে ৪৫৫ কেজি, আমনুরা জংশন থেকে ২২০ কেজি, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচ হাজার ৪২৫ কেজি, আমনুরা বাইপাস থেকে ৪১৫ কেজি, কাকান হাট থেকে ৬২৫ কেজি, রাজশাহী স্টেশন থেকে ৩ হাজার ৯২০ কেজি, সরদহ রোড থেকে ১ হাজার ৯৬৫ কেজি, আড়ানী স্টেশন থেকে ১১ হাজার ৩৯০ কেজি, লোকমানপুর থেকে ১ হাজার ৮৬০ কেজি, আবদুলপুর স্টেশন থেকে ২ হাজার ৬১০ কেজি ও আজিম নগর স্টেশন থেকে ৫৫০ কেজি আম নেওয়া হয়। এই আম পরিবহনে রেলওয়ের আয় হয়েছে ৩৭ হাজার ৬৪৩ টাকা।

রাজশাহী রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ঢাকার পথে ছেড়ে যায় ট্রেনটি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনে উদ্বোধনের পরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ছেড়ে আসে ঢাকা রুটে চলাচলকারী বিশেষায়িত এই ট্রেন। এরপর রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: চাঁপাই থেকে ৭৬৪৫ কেজি আম নিয়ে ঢাকার পথে ম্যাংগো স্পেশাল

এ সময় তিনি বলেন, ‘সড়কপথে মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। সেই হিসেবে ট্রেনে অত্যন্ত স্বল্প খরচে মালামাল নিয়ে যাওয়া যায়। এতে উৎপাদক ও ব্যবসায়ীরা লাভবান হবেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা অনুযায়ী ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

রেল কর্তৃপক্ষ জানায়, বিশেষ এই ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল ও ডিমসহ সব ধরনের কৃষিপণ্য কম খরচে ঢাকায় নেওয়া যাবে। ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়বে ১ টাকা ৩১ পয়সা। রাজশাহী থেকে খরচ পড়বে ১ টাকা ১৭ পয়সা। কুরিয়ার সার্ভিসে এক টন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর ম্যাংগো স্পেশাল ট্রেনে খরচ পড়বে এক হাজার ১১৭ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবি এ ম মাসুদ হোসেন, রাজশাহী নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

/এসএইচ/
সম্পর্কিত
এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’, ঢাকায় আম আনতে খরচ কত?
সাড়ে ১৩ হাজার কেজি আম নিয়ে ঢাকায় গেলো ‘ম্যাংগো স্পেশাল’
‘সরকার শতভাগ বিদ্যুৎ ও দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি