ধর্ম অবমাননার অভিযোগে সহকারী অধ্যাপক আটক

নওগাঁ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৬:১৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৬:৩১

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নওগাঁর রাণীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের এক সহকারী অধ্যাপককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

কলেজ সূত্রে জানা যায়, তিন দিন আগে রাণীনগর মহিলা কলেজের এক সহকারী অধ্যাপক ফেসবুক আইডিতে কবিতার মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার বলা হয়। 

কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার জোহরের নামাজের পর স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা বিচারের দাবিতে কলেজে অবস্থান নেয়। বিকাল ৩টার দিকে ওই সহকারী অধ্যাপককে শোকজ করা হয়। তারপর স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে। সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। 

রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তি করায় কলেজের সহকারী অধ্যাপককে বৃহস্পতিবার শোকজ করা হয়। শোকজের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা কলেজের সভাপতি শাহাদাত হুসেইন বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে অধ্যক্ষ তাকে শোকজ করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে ওই সহকারী অধ্যাপক বলেন, ‘আমি কবিতা লিখেছি, ধর্ম নিয়ে কটূক্তি করিনি। আর শোকজের কোনও কপি পাইনি এবং এ বিষয়ে কিছু জানিও না।’

রাণীনগর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘ওই সহকারী অধ্যাপককে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম