ফেসবুকে কমেন্ট করায় কলেজছাত্রী বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
২৮ জুন ২০২২, ২২:৪৮আপডেট : ২৮ জুন ২০২২, ২২:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিতর্কিত মন্তব্য করায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে কলেজের শৃঙ্খলার স্বার্থে স্থানীয় পুলিশ-প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এর আগে, মঙ্গলবার সকালে ওই ছাত্রীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় পুরো কলেজজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় শিক্ষক কাউন্সিলের মিটিং শেষে এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ফেসবুকের একটি গ্রুপের পোস্টে ওই ছাত্রী ধর্ম অবমাননা করে মন্তব্য করেন। এতে তাকে কলেজ থেকে বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি জানান অন্য শিক্ষার্থীরা।

কলেজের এক ছাত্রী বলেন, ‘ওই মেয়েটা মুসলমান। কিন্তু এরপরও এমন অবমাননাকর মন্তব্য কখনও আশা করা যায় না। আমরা তীব্র প্রতিবাদ জানাই।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি খুব সেনসিটিভ। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষক কাউন্সিলের জরুরি সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারে না। এটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। তবে কলেজে বিশৃঙ্খলা এড়াতে ওই ছাত্রীকে ক্যাম্পাসে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে অ্যাকাডেমিক ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানানো হয়েছে।’

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজারুল ইসলাম এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি