‘লাখ টাকায় দৈনিক মুনাফা ৫ হাজার’ প্রলোভনে কোটি টাকার প্রতারণা

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩

ভুয়া কোম্পানি খুলে ১ লাখ টাকা বিনিয়োগে প্রতিদিন ৫ হাজার টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় পুলিশ লিপন ইসলাম বিজয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে তাকে শহরের মালতিনগর বউবাজার এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, রিমান্ডের ব্যাপারে পরে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত জানিয়েছেন।

পুলিশ, এজাহার সূত্র ও ভুক্তভোগীরা জানান, লিপন ইসলাম বিজয় বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের মৃত গাজিউল ইসলামের ছেলে। সে ঢাকার কয়েকজনকে সঙ্গে ‘ট্রোন কোম্পানি’ নামে একটি অনলাইন প্রতিষ্ঠান চালায়। তারা বলে, ওই কোম্পানিতে এক লাখ টাকা জমা করলে প্রতিদিন ৫ হাজার টাকা লাভ পাওয়া যাবে। তাদের এ প্রলোভনের ফাঁদে অনেকে জড়িয়ে যান।

আরও জানা গেছে, খুব অল্প সময়ে অনেকে ওই অনলাইন কোম্পানিতে বিনিয়োগ করে, যা সবমিলিয়ে প্রায় কোটি টাকা। পরবর্তী সময়ে গ্রাহকরা ওয়েবলিংকে ঢুকে ওই কোম্পানির সাইট বন্ধ পান। এসময় তারা বিজয় ও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার রাতে গ্রাহকরা বিজয়ের শহরের মালতিনগর বউবাজার এলাকায় ভাড়া বাসায় যান এবং সঞ্চয় করা টাকা ফেরত চাইলে প্রতারকরা তালবাহানা করতে থাকেন।  এ সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ লিপন ইসলাম বিজয়কে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভুক্তভোগী আবু সাঈদ সদর থানায় বিজয়সহ তিন জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি নূরে আলম সিদ্দিকী।

/ইউএস/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান