নিখোঁজের দুই দিন পর যমুনায় ভেসে উঠলো ২ তরুণের লাশ

পাবনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১৩:১২আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৩:১২

যমুনা নদীতে নিখোঁজের দুই দিন পর দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে পাবনার আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—পাবনা সদরের তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আশিক (২০) এবং সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে সম্রাট হোসেন পান্না (১৮)। সম্পর্কে তারা খালাতো ভাই। 

স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ে উপলক্ষে আসেন খালা আশিক ও সম্রাট। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। আজ সকালে নটাখোলা পয়েন্টে দুই জনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সম্রাট হোসেনের চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুই জনের বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল। তাদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি