‘মিনিকেট’ নামে চাল বিক্রি বন্ধে অভিযান

নাটোর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ১৭:৫২ আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:৫২

‘মিনিকেট’ নামে চাল বিক্রি বন্ধে নাটোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যাল‌য়। সরকারি নির্দেশনা অমান্য করে ‘মিনিকেট’ চাল বিক্রি করায় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বাজারে এ অভিযান চালান অধিদফতরের জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর।

প্রথমদিনের অভিযানে ওই জাতীয় চাল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেন সহকারী প‌রিচালক। সেইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

অধিদফতরের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি পাইকারি দোকানে “মিনিকেট চাল” লেখা বস্তা দেখা যায়। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদের জানিয়ে ওই জাতীয় চাল বিক্রি বন্ধ রাখতে বলা হয়। মিলে চাল বস্তায় ভরার পর তার ওপরে চালের জাতের নাম লিখতে বলা হয়েছে। মিনিকেট নামে কোনও চাল বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানানো হয়।’

সহকারী প‌রিচালক আরও বলেন, ‘অভিযানের সময় ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারের মেসার্স ফারুক মেডিসিন মার্টকে ১৩ হাজার ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় একই বাজারের শহিদুল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম