গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

জয়পুরহাট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৩:৪০আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:২৬

জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে নিহত নেপাল দাসের ঠিকানা ‘২০ বিজিবি, জয়পুরহাট’ লেখা রয়েছে। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে বলে জানা গেছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা মর্গে লাশ রেখে পাহারা দিচ্ছেন। এর কিছুক্ষণ পর ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে লাশ বিজিবি ক্যাম্পে নিয়ে যান তারা। এ সময় বিজিবি সদস্যরা জানান, সকাল ১০টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। কিন্তু এ ঘটনায় পরে আর কোনও প্রেস ব্রিফিং হয়নি। আর নেপাল দাস কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্টেন্ট মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১০টা ৩৩ মিনিটে নেপাল দাসকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

হাসপাতালের ডোম মো. মান্নান জানান, নেপাল দাসের শরীরে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিজিবি সদস্য নিহতের ঘটনায় জেলা হাসপাতালের চিকিৎসক নুরুন্নবী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম