রোদ পোহাতে গেলেন পুকুর পাড়ে, কিছুক্ষণ পর মিললো লাশ

জয়পুরহাট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৭:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:১৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুর থেকে আইফর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোদ পোহাতে গিয়ে ‘পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আইফর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে আইফর রহমান গ্রামের মসজিদে ফজর নামাজ পড়ে বাড়ি ফেরেন। এরপর বাড়ির পাশে পুকুর পাড়ে বসে রোদ পোহাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর পুকুরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পুকুর পাড়ে বসে রোদ পোহানোর সময় পানিতে পড়ে আইফরের মৃত্যু হতে পারে। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত না করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী