রাজশাহী মেডিক্যালের সামনে নিজ শরীরে আগুন দিলেন যুবক

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ০২:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০২:১৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্রমিক হিসেবে কাজ করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়েছে।

ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগে ভুগছেন মর্মে পরিবারের লোকজন জানিয়েছেন। রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আহত যুবককে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার মা পুলিশকে জানিয়েছেন ছেলে গত কয়েক বছর থেকে মানসিক সমস্যায় ভুগছেন। মূলত মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি