নওগাঁয় আলুর ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৪

নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে  শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকার একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

মোহাম্মদ জালাল পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা এলাকার মৃত মফিজের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই ব্যক্তির মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী