মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দম্পতির

নওগাঁ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৬:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৬:২৬

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের দুই সন্তান। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)। এ ঘটনায় আহত তাদের সন্তাদের নাম জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন মিলন। হাপানিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ও তার স্ত্রীর মৃত্যু হয়। আহত হয় তাদের দুই সন্তান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী