ট্রেনের তেল চুরির অভিযোগে লোকোমাস্টারসহ ২ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৫:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৩০

নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন এলাকায় ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় ৪৫ লিটার চোরাই তেল জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তেল চুরির অভিযোগে ট্রেনের লোকোমাস্টারসহ দুই জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (৭ জুলাই) রাতে আরএনবির গোয়েন্দা দল তাদেরকে গ্রেফতার করে। আসামিরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের তাহের সরদারের ছেলে হেলাল হোসেন (৩৬) ও নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়ার আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (৩৬)। হেলাল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে পাবনার ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, রবিবার রাত সোয়া ৮টার দিকে আরএনবি রাজশাহী গোয়েন্দা শাখার একটি দল আজিমনগর স্টেশনে অভিযান চালায়। এ সময় ৪৫ লিটার তেলসহ ওই দুই জনকে হাতেনাতে আটক করে। পরে আরএনবি গোয়েন্দা শাখা রাজশাহীর এএসআই উজ্জ্বল হোসেন বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা করেন। আজ দুপুরে আসামিদের আদালতে চালান দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী