স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছে স্বামী

বগুড়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ১৪:৫১আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৫:১২

বগুড়ার সোনাতলায় জহির উদ্দিন বেপারী নামে এক বখাটের বিরুদ্ধে স্ত্রী তাসলিমা আক্তারের (২০) পেটে সুচালু লোহার রড জাতীয় অস্ত্র ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৩ আগস্ট) মধ্য রাতে উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ওই নারী সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, জহির উদ্দিন বেপারী সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের জিন্নাহ বেপারীর ছেলে। তিনি স্থানীয় বালুয়াহাটে পশুর ওষুধের ব্যবসা করেন। প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী গাবতলী উপজেলার সুখান পুকুরের চামুড়পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তারকে বিয়ে করেন।

তাদের সংসারে আবদুল্লাহ নামে ১০ মাস বয়সী সন্তান রয়েছে। জহিরের নারী আসক্তি, যৌতুক দাবিসহ নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এর জেরে রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুই ঝগড়া হয়। একপর্যায়ে জহির স্ত্রীর পেটে লোহার সুচালু রড ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে শ্বশুরবাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৩টার দিকে তাসলিমা মারা যান।

সোনাতলা থানা পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর জিন্নাহ বেপারী, শাশুড়ি, দেবর, চাচা শ্বশুর ও চাচি শাশুড়িকে থানায় নিয়ে আসে।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, দাম্পত্য কোনও কলহে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি ও নিহতের স্বামী জহির উদ্দিন বেপারীকে ধরতে চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম