জিন-ভূত তাড়ানোর নামে গৃহবধূকে যৌন হয়রানি, ইমাম গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জিন-ভূত তাড়ানোর নামে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূর মা পাঁচবিবি থানায় মামলা করেন। রবিবার (১০ সেপ্টেম্বর) অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত ফরিদ উদ্দীন (৩৭) পাঁচবিবি উপজেলার কামার গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ঘুমের মধ্যে জিন-ভূতের স্বপ্ন দেখে ভয় পাচ্ছিলেন গৃহবধূ। এজন্য প্রতিবেশীদের পরামর্শে শনিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদের ইমাম ফরিদ উদ্দীনের কাছে আসেন। পরে গৃহবধূকে ইমামের কক্ষের মেঝেতে বসতে বলেন। সঙ্গে থাকা গৃহবধূর মা ও স্বজনদের বাইরে থেকে বোতলে করে পানি আনতে বলেন। এ সুযোগে যৌন হয়রানি করেন ইমাম। বাড়ি ফিরে গৃহবধূ পরিবারের সদস্যদের বিষয়টি জানালে রাতেই থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

ওসি জাহিদুল হক আরও বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী