কটূক্তি করায় ছুরিকাঘাতে একজনকে হত্যা, আহত ২

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটো চালক জাকিরুল ইসলাম ও মিল্লাত হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জুনায়েত ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার আবদুল জব্বারের ছেলে। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় জুনায়েত ইসলাম, জাকিরুল ইসলাম, মিল্লাত হাসানসহ ৪/৫ জন একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৪/৫ জন দুর্বৃত্ত ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। তখন মোটরসাইকেল আরোহীরাও পাল্টা কটূক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ছুরিকাঘাত করলে জুনায়েত, জাকিরুল ও মিল্লাত আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে জুনায়েত ইসলাম মারা যান। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অটোচালক জাকিরুল উপজেলার নন্দগ্রামের আবদুল গাফফারের ছেলে ও মিল্লাত সুজাবাদ বালাপাড়ার আবদুল হান্নানের ছেলে।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের