রাবিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ৪ হলের সামনে ককটেল বিস্ফোরণ

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ০১:১২আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০১:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে আবাসিক চারটি হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাদার বখশ, সৈয়দ আমীর আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মতিহার হলের সামনে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ করা হয়।

তবে ঘোষিত কমিটিতে ‘কাঙ্ক্ষিত’ পদ না পাওয়ায় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন করে হলে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, তিনি কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। শিশুদের খেলনা পটকার মতো কিছু একটা হবে।

প্রায় সাত বছর পর গতকাল শনিবার রাতে ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রবিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগের একটি পক্ষ।

তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেলা সাড়ে ১১টার দিকে তারা ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করে। একই সঙ্গে সভাপতির এক অনুসারীকে মারধর করে পরে সন্ধ্যা থেকে ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে চারটি হলের সামনে গিয়ে তারা বেশ কয়েকটি ককটেল ফাটায়।

এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, ‘তারা ককটেল বিস্ফোরণ ঘটাননি। তারা ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন দিয়েছেন।’

আন্দোলনরত নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন ‘কাঙ্ক্ষিত’ পদ না পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমার হারানোর কিছু নেই। যে পর্যন্ত কমিটি স্থগিত না করা হবে, ততক্ষণ ক্যাম্পাসে আমরা অবস্থান করবো।’

এ বিষয়ে কথা বলতে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নগরের মতিহার থানা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) একরামুল হক বলেন, আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগাযোগ হচ্ছে। ক্যাম্পাসে পুলিশ সদস্যরা আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে, তারা থাকবেন।

/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি